×

বরিশাল

বিপুল জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ

Icon

এইচ এম নাহিদ, ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

বিপুল জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ

ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় বিপুল অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান পরিচালনা করে। দৌলতখান থানার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ছয়টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি ও ভোজ্য তেল জব্দ করা হয়।

অভিযানে প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।

জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি করা হবে এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে

নাহিদ ইসলাম প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হবে

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App