×

বরিশাল

ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

Icon

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুরটির ছয়টি ছানা রয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

ছানাসহ কুকুরটি লালনপালন করতেন বাঁধঘাট গ্রামের নাসরিন নাহার। তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে আমি কুকুরটিকে লালন-পালন করে আসছি। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানার জন্ম দেয়। কিন্তু দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। পরে মা কুকুরকে হত্যার বিষয়ে জানতে গেলে আমার মেয়ে ইলাকেও মারধর করে নুরুল হক।

তিনি আরও বলেন, মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো ছোটাছুটি করছে। কুকুর হত্যার বিচার চাই।

এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। তবে তার বড় ভাই নান্টু মিয়া বলেন, ওই কুকুরটি অনেক ক্ষতি করেছে, তাই তাকে হত্যা করেছে। 

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে এলে তাদের আইনি সহায়তা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App