×

বরিশাল

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

ছবি : ভোরের কাগজ

দেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন এবং মানুষের মুক্তির আন্দোলনে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, পীর সাহেব হুজুর ও চরমোনাই দরবার প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে ইসলামের প্রচার-প্রসার এবং মানুষের আত্মশুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ছোটবেলা থেকে এই মাহফিলের কথা শুনলেও এবারই প্রথম সরাসরি এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

আসিফ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ধর্মীয় চেতনা এখনও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষ আত্মশুদ্ধির লক্ষ্যে একত্রিত হয়েছেন, যা ইসলামের সৌন্দর্য ও মানবিকতার প্রতিফলন।

আরো পড়ুন : শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে শুনে আসছিলেন—চরমোনাই মাহফিলে মানুষ এক ধরনের মানসিকতা নিয়ে এলেও ফিরে যান ভিন্ন এক ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে। এবার নিজে উপস্থিত হয়ে তিনি সেই বাস্তবতা প্রত্যক্ষ করেছেন।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইসলামের শান্তির বার্তা প্রচার নয়, দেশের মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে জুলাই মাসের আন্দোলনে ছাত্রসমাজ যখন রাজপথে ছিল, তখন প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়।

তিনি দাবি করেন, ওই আন্দোলনে বহু সহযোদ্ধা আহত ও শহীদ হয়েছেন এবং তিনি নিজেও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনকারীদের সহযোগিতার কারণে জীবিত ফিরে আসতে পেরেছেন।

ভবিষ্যতে দেশের মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে এনসিপি ও ইসলামী আন্দোলনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রনেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App