×

বরিশাল

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় গলাচিপা–বদনাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উজ্জামান উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত মোহাম্মদ আব্দুল গাজী একই ব্যাংকের চরবিশ্বাস শাখার সেকেন্ড ম্যানেজার।

আহত আব্দুল গাজী জানান, তারা মোটরসাইকেলে গলাচিপা থেকে চরবিশ্বাসের দিকে যাচ্ছিলেন। পথে বৌবাজার এলাকায় সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার আসাদ উজ্জামানের শরীরে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনিও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আসাদ উজ্জামানকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. তোফায়েল জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় এবং লাইন মেরামতের কাজ শুরু হয়।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App