×

বরিশাল

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

ছবি: ভোরের কাগজ

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে জাটকা নিধনবিরোধী অভিযানে তিন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চারটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাদুরতলা এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেই এ অভিযান চালানো হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ বেহুন্দি জাল দিয়ে ইলিশের পোনা ধরার সময় কয়েকজন জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় চারটি নিষিদ্ধ জাল জব্দ করা হয় এবং এক বিক্রেতাকেও আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ২(৬) অনুযায়ী নলবুনিয়া গ্রামের মো. আক্কাস সিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নিজাম হাওলাদার ও মো. রফিকুল ইসলামকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “নদীতে ইলিশসহ জলজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App