×

বরিশাল

জেলেদের জালে রহস্যময় যন্ত্র, মিসাইল ভেবে আতঙ্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

জেলেদের জালে রহস্যময় যন্ত্র, মিসাইল ভেবে আতঙ্ক

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলেদের জালে পেঁচিয়ে নদী থেকে একটি বড় যান্ত্রিক বস্তু উঠে এসেছে। বস্তুটির সঙ্গে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকায় সেটিকে মিসাইল বা বোমাসদৃশ কিছু মনে করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় জেলে ও বাসিন্দারা। পরে খবর পেয়ে বস্তুটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শোহান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যায় পাথরঘাটার দক্ষিণ চরদোয়ানী এলাকার সাগরমোহনার বলেশ্বর নদী থেকে জেলেদের জালে বস্তুটি উঠে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাগরমোহনা এলাকায় বলেশ্বর নদীতে মাছ ধরছিলেন জেলেরা। জাল টেনে তোলার সময় জালে পেঁচানো লাল ও হলুদ রঙের একটি যান্ত্রিক বস্তু দেখতে পান তারা। বস্তুটির সঙ্গে তারের সংযোগ ও বিভিন্ন যন্ত্রাংশ থাকায় সেটিকে মিসাইল বা বোমাসদৃশ কিছু মনে করে আতঙ্কিত হয়ে পড়েন জেলেরা।

ঘটনাটি সন্ধ্যায় ঘটায় প্রথমে খুব বেশি লোকজন বিষয়টি জানতে পারেননি। তবে সকালে খবর ছড়িয়ে পড়লে বস্তুটি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। একপর্যায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা মিরাজ হাওলাদার বলেন, “জালে পেঁচিয়ে মিসাইলের মতো একটি বস্তু উঠে এসেছে। জালে পেঁচিয়ে কিছু অংশ ভেঙেচুরে গেছে। এর সঙ্গে বোমার মতোও কিছু একটা ছিল। আমরা ভয়ে তা দূরে ফেলে দিয়েছি। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সে কারণে বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

এসআই শোহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনো রেসিং বোটের নিচে ব্যবহৃত যন্ত্রাংশ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, মুক্তি চেয়ে থানার সামনে বিক্ষোভ

হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, মুক্তি চেয়ে থানার সামনে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App