×

বিএনপি

দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন

বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট।

‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান—লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার’  শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সামনে আসতে পারেন।

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এর আগেও ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল।

দ্য ডিপ্লোম্যাট তাদের প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথাও তুলে ধরেছে, যেখানে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।

এছাড়া বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়, ৪৭ শতাংশের বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। অন্যদিকে ২২.৫ শতাংশ মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে জেনজি বা তরুণ ভোটাররাই বড় সিদ্ধান্তকারী শক্তি হয়ে উঠতে পারে। ভোটারদের একটি বড় অংশ তরুণ প্রজন্ম হওয়ায় তাদের মতামতই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিগুলোতে অনেক তরুণ ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সম্প্রতি সিরাজগঞ্জে একটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর কেন্দ্রীয় টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে একটি বাসে দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার দেন তারেক রহমান। সেখানে তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

জেনজি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এই প্রজন্মের চিন্তাধারার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সমাবেশগুলোর অংশগ্রহণকারীদের বড় অংশই জেনজি প্রজন্মের।

তিনি আরো জানান, ‘দ্য প্ল্যান’ নামে একটি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পটভূমির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে, যেখানে তারা নিজেদের ভাবনা, উদ্বেগ ও আইডিয়া তুলে ধরছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রনীতি ভারতকেন্দ্রিক ছিল, যখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত তিন দেশই বাংলাদেশের দিকে নজর রাখছিল।

এ বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থই সবার আগে থাকবে এবং পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিভিত্তিক। তিনি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ভিত্তিতে অর্থনীতিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে।

ভোটের রাজনীতিতে নতুন দলগুলোর সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না। জনগণের কাছে পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হচ্ছে এবং জনগণই সিদ্ধান্ত নেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বজায় থাকবে এবং অর্থনীতি স্বাভাবিকভাবে চলতে পারবে।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তাদের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে এবং পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষাসহ সাতটি অগ্রাধিকার খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তারেক রহমান বলেন, জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করাই তার অঙ্গীকার।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনীতে ১১ দল সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনীতে ১১ দল সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

বরিশালে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

বরিশালে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে: সেনাপ্রধান

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে: সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App