×

বিএনপি

জনসভায় তারেক রহমান

ক্ষমতায় এলে রাজধানীতে ৪০টি খেলার মাঠ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

ক্ষমতায় এলে রাজধানীতে ৪০টি খেলার মাঠ হবে

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে অন্তত ৪০টি মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ইসিবি চত্ত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচিত হলে সমগ্র দেশসহ ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে গড়ে তুলতে চাই। যেই শহরে মা-বোনেরা নিশ্চিন্তে হাঁটতে পারবেন, নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন, বুকভরে শ্বাস নিতে পারবে। আমরা সরকার গঠন করতে পারলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি মাঠ তৈরি করবো। যেন আমাদের শিশুরা খেলাধুলা করতে পারে, মুরুব্বিরা বিকাল বেলায় হাঁটতে পারেন।’

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ‘ছোট বেলা থেকে আমি এই এলাকায় বড় হয়েছি। আমি যেন এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারি, সেই জন্য সুযোগ দেবেন। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন।’

ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত  জনসভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। দলীয় সূচি অনুযায়ী, দুপুর দুইটায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেন তারেক রহমান। বিকেলে প্রচারণার কার্যক্রম আরও জোরদার করে ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আজ ও আগামীকাল (সোমবার) মিলিয়ে এসব জনসভায় অংশ নেবেন তিনি।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App