×

বিএনপি

সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির ফরম নিলেন সিঁথি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির ফরম নিলেন সিঁথি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ফরম নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফারজানা সিঁথি বলেন, তিনি পরে বিস্তারিত জানিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবেন। একই সঙ্গে তিনি জানান, নড়াইল-২ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের আগস্টে শাহবাগ এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। এবার রাজনীতিতে তার যুক্ত হওয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

উল্লেখ্য, ফারজানা সিঁথির গ্রামের বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App