×

বলিউড

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যে জবাব দিলেন ঐশ্বরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যে জবাব দিলেন ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা চারিদিকে। বলিপাড়ায় কানাঘুষো, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই তারকা দম্পতি। ডিভোর্স গুঞ্জনের মাঝে সম্প্রতি দুবাইয়ে একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এই অনুষ্ঠানে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তাদের দু’জনের এই ছবি বিবাহ বিচ্ছেদকে অনেকাংশে গুজবে পরিণত করেছে বলা চলে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এ তারকা দম্পতি আয়েশা ঝুলকা, অনুরঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজ দিতেও দেখা গেছে। সেখানে ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ঐশ্বরিয়াকে একটি সেলফি তুলতে দেখা গেছে এবং সঙ্গী অভিষেক এবং তার মা বৃন্দা।

আরো পড়ুন: এবার ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন নাগার্জুন

ছবির ক্যাপশনে লেখা, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। এদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন।

প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন।

এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমি পরিবার নিয়ে খুব কম কথা বলি। কারণ এটি আমার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা বজায় রাখতে আমি পছন্দ করি।’

বলিউডের এই তারকা জুটি ১৭ বছর আগে বিয়ে করেন। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App