×

বলিউড

৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম

৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই

এই বয়সে শিশুটির মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়। ছবি : সংগৃহীত

বলিউডের নবাব সাইফ আলি খানের ওপর হামলার পর রক্তাক্ত সাইফকে নিয়ে হাসপাতালে যাওয়া এবং বাসার ওই ভয়ংকর পরিস্থিতে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিল সাইফ পুত্র তৈমুর। আর বিষয়টি নিয়ে হতবাক অনেকেই।

তৈমুরের প্রাক্তন পরিচারিকা ললিতা ডি সিলভা জানান, দুঃস্বপ্নের ওই রাতে রক্তাক্ত সাইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে পৌঁছেছিল তার ৮ বছরের শিশুপুত্র তৈমুর। তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এসব ঘটনার বর্ণনা দেন ললিতা।

ললিতা জানান, ‘ছোট্ট তৈমুর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সে শিশুটির মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়...।

আরো পড়ুন : সাইফ আলীর ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি বেহাতের শঙ্কা

তিনি বলেন, হামলাকারী ওই ব্যক্তি কোথা থেকে এসেছে, কীভাবে ঢুকেছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা সত্যিই একটা সারপ্রাইজ। কেউ ঢুকে এমন কাজ করবে, তা কেউ জানবে কী করে? অনেক অফিসার কাজের জন্য আসা-যাওয়া করছেন। আপনারা বাইরের ভবনটি দেখেছেন। তিনি কীভাবে ঢুকলেন জানি না। এটা সত্যিই সবার জন্য বড় বিস্ময়।

তৈমুরকে ছোট থেকেই বড় করেছেন ললিতা। তাই তো তৈমুরের এমন কাণ্ডে আরো হতবাক তিনি। ললিতা বলেন, তৈমুর তার বাবার মতোই সাহসী হবে।

গত ১৫ জানুয়ারি মধ্যরাতে নিজ বাসায় ডাকাতের হামলায় গুরুতর জখম হন সাইফ আলি খান। এরপর তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে ৮ বছরের ছোট্ট তৈমুর। চিকিৎসকরা জানান, সাইফ যখন হাসপাতালে প্রবেশ করেন, তখনো ছুরি পিঠে, ছোট্ট ছেলের হাত ধরে ঢোকেন তিনি। রক্তাক্ত অবস্থাতেও ভেঙে পড়েননি তারা। বাবাকে কঠিন পরিস্থিতিতে একটুও ভয় না পেয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য চিকিৎসকেরাও তার সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে নেটিজেনরাও বাহবা জানিয়েছেন এই স্টারকিডকে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App