×

বলিউড

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’

১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবি। ছবি : সংগৃহীত

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে নজির গড়েছে বলিউড অভিনেতা রণবীর সিংহ অভিনীত নতুন সিনেমা ধুরন্ধর ২। ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল টক্সিক সিনেমাটিরও। ফলে তখন আলোচনা ছিল, একই দিনে মুক্তি পেলে ‘ধুরন্ধর ২’-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে। তবে পরে ‘টক্সিক’ এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় এখন একাই প্রেক্ষাগৃহে রাজত্ব করার সুযোগ পাচ্ছে রণবীরের এই সিনেমা।

শনিবার (৭ মার্চ) ছবিটির ঝলক প্রকাশ করা হয়েছে। নতুন পর্বে আরো হিংস্র রূপে প্রতিশোধ নিতে ফিরছে হাজির হচ্ছে চরিত্র হামজা। এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর।

ছবিটি আনুষ্ঠানিকভাবে ১৯ মার্চ মুক্তি পেলেও একদিন আগে অর্থাৎ ১৮ মার্চ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শকেরা এটি দেখতে পারবেন। সেই দিনের প্রদর্শনীর জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

আরো পড়ুন : ‘নারীকেন্দ্রিক গল্পে বিনিয়োগ ঝুঁকি নয়, বরং সুযোগ’

অগ্রিম বুকিংয়েই নতুন রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর ২’। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। মুক্তির এখনও প্রায় ১২ দিন বাকি থাকতেই এমন সাফল্যে বিস্মিত হয়েছেন চলচ্চিত্র বিপণন বিশ্লেষকেরা।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ধুরন্ধর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। তাই ২০২৬ সালেও এর সিক্যুয়েল বড় ধরনের ব্যবসা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

২০২৬ সালে অগ্রিম বুকিংয়ের তালিকায় ইতোমধ্যে ভালো অবস্থানে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’। তবে সামগ্রিক বক্স অফিস আয়ের দিক থেকে বর্তমানে প্রথম স্থানে রয়েছে বর্ডার ২, যার মোট সংগ্রহ এখন পর্যন্ত প্রায় ৩২৮ দশমিক ৫৭ কোটি টাকা।

এর পরেই রয়েছে শাহিদ কাপূর অভিনীত ও রোমিও, যার বক্স অফিস আয় প্রায় ৬০ দশমিক ৪০ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রানি  মুখার্জী অভিনীত মর্দানি ৩ (৫০ দশমিক ৩৮ কোটি টাকা) এবং দ্য কেরল স্টোরি ২ (২৯ দশমিক ৪০ কোটি টাকা)।

বিশেষজ্ঞদের ধারণা, মুক্তির পর ‘ধুরন্ধর ২’ এই তালিকার শীর্ষে উঠে আসার সম্ভাবনাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App