×

বলিউড

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট সম্প্রতি অস্ট্রিয়ার বরফঢাকা পরিবেশে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি আলিয়া নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

তবে বিদেশ থেকে ফিরে দেশে আসার পরই ভিন্ন এক কারণে আলোচনায় আসেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে তাকে দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়। আরে এটা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল কিছুটা এলোমেলো, তবে মুখে ছিল স্বাভাবিক হাসি। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে—তিনি কি আবার মা হতে যাচ্ছেন?

এদিকে কাকতালীয়ভাবে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের দিনই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়। অনেকে দুই তারকার ঘটনাকে একসঙ্গে তুলনা করে মন্তব্য করছেন। কেউ কেউ আবার আলিয়া ও তার পরিবারের স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট।

আরো পড়ুন : ফের মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। সেখানে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’। ফলে হাসপাতাল সফরটি নিছক নিয়মিত চেকআপ নাকি অন্য কোনো কারণ—তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে চার দিন

ভারতের বিধানসভা নির্বাচন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে চার দিন

কাবা ঘর দেখে যে দোয়া পড়বেন

কাবা ঘর দেখে যে দোয়া পড়বেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App