×

বলিউড

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজেকে ‘সেলিব্রিটি’ হিসেবে পরিচয় দিতে নারাজ। বরং সেলিব্রিটি শব্দটিকে তিনি অপছন্দ করেন বলেই জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ।

নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, তাকে কেউ ‘সেলিব্রিটি’ বললে তার কাছে সেটি গালাগালির মতো শোনায়। তার ভাষায়, “আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিন্তু সেলিব্রিটি বলবেন না।”

চলতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এখন অনুসারীর সংখ্যা বা কিছু ভাইরাল ভিডিওর ভিত্তিতেই অনেককে ‘সেলিব্রিটি’ বলা হচ্ছে।

তার মতে, “চারটা রিল করেও আজকাল সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, কিন্তু তারা আসলে কী প্রভাব ফেলছে, তা স্পষ্ট নয়।”

ব্যক্তিজীবনেও স্বস্তিকা অন্যদের থেকে আলাদা। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে তিনি অনেক সময় অটো বা বাসে যাতায়াত করেন, এমনকি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতেও দেখা যায় তাকে। সাধারণ জীবনযাপনই তার পছন্দ এ কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

স্বস্তিকার মতে, তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই তার পরিচয়ও যেন সেভাবেই দেওয়া হয় এটাই তার প্রত্যাশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

সামনে আরো বাড়বে লোডশেডিং

জ্বালানি সংকট সামনে আরো বাড়বে লোডশেডিং

জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান

জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App