×

বলিউড

বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম

বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখিয়ে আলোচনায় এসেছে বলিউড সিনেমা ‘ভূত বাংলা’। সপ্তাহান্তের আয়ের হিসাবে এটি এগিয়ে গেছে বহুল আলোচিত ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ ছবির চেয়ে।

সপ্তাহজুড়ে আয়ের দিক থেকে ভালো পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক বক্স অফিস তালিকায় ২০তম স্থানে উঠে এসেছে ‘ভূত বাংলা’। গত মঙ্গলবার (২১ এপ্রিল) সিনেমাটি আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। সব মিলিয়ে সপ্তাহ শেষে এর মোট আয় দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলার। প্রায় ৫০০টি হলে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ শুরুতে শক্ত অবস্থান ধরে রাখলেও বর্তমানে এর আয়ে কিছুটা ভাটা পড়েছে। আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ডলার। তবে সর্বশেষ মঙ্গলবার এর আয় ছিল মাত্র ৯৩ হাজার ডলার। বর্তমানে সিনেমাটি ১৫৮টি হলে প্রদর্শিত হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বক্স অফিসে শীর্ষস্থানে রয়েছে হলিউডের ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’, যার সপ্তাহ শেষে আয় দাঁড়িয়েছে ৩৬ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ‘প্রজেক্ট হেইল মেরি’ আয় করেছে ২১ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছে ‘দ্য মমি’, যার সপ্তাহান্তের আয় ১৪ মিলিয়ন ডলার।

এছাড়া তালিকার চতুর্থ স্থানে রয়েছে ‘দ্য ড্রামা’, যার মোট আয় ৪০ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে থাকা ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি’ সপ্তাহ শেষে আয় করেছে ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার, মোট আয় দাঁড়িয়েছে ১৫ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে আন্তর্জাতিক বক্স অফিসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ‘ভূত বাংলা’, যা দেখিয়ে দিয়েছে প্রতিযোগিতার এই বাজারে যে কোনো সময় পাল্টে যেতে পারে অবস্থান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে

পানিসম্পদমন্ত্রী দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে

ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে

আইনমন্ত্রী জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App