×

বলিউড

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ছবি : সংগৃহীত

‘ধুরন্ধর’ ছবি দিয়ে ক্যারিয়ারের খরা কাটিয়ে সদ্যই ঘুরে দাঁড়িয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার বড় ধাক্কার মুখে পড়েছেন এই অভিনেতা। ‘ডন ৩’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যেন তার জন্য নতুন সংকট তৈরি করেছে। পরিচালক ও প্রযোজককে বিপাকে ফেলার অভিযোগে বলিউডে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডন ৩’ চলচ্চিত্র থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ানোর কারণে রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংগঠনটি। এমন পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে অভিনেতাকে। তবে চেনা প্রাণবন্ত রণবীরকে এবার আর দেখা যায়নি।

আরো পড়ুন : কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ম্যাজিক

সাধারণত আলোকচিত্রীদের সামনে রণবীর সিং মানেই হাসিখুশি ও প্রাণবন্ত উপস্থিতি। ক্যামেরা দেখলেই যিনি হাত নাড়িয়ে অভিবাদন জানান, মুম্বাই বিমানবন্দরে তার উপস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সাদা পাজামা-পাঞ্জাবি, চোখে রোদচশমা এবং মুখে কালো মুখোশ পরে গাড়ি থেকে নামেন ‘ধুরন্ধর’খ্যাত এই অভিনেতা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিমানবন্দরে প্রবেশ করার সময় উপস্থিত আলোকচিত্রীদের দিকেও তাকাননি তিনি।

রণবীরের এমন গম্ভীর ও নীরব উপস্থিতি দেখে অবাক হয়েছেন অনেকেই। বিমানবন্দরের সেই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের ধারণা, নিষিদ্ধ ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না অভিনেতা।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রণবীর সিং সরাসরি কিছু না বললেও, তার দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ‘ডন ৩’ চলচ্চিত্রের সফলতা কামনা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ভবিষ্যতে নিজের অন্যান্য পেশাগত অঙ্গীকার পূরণে মনোযোগ দেবেন অভিনেতা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পরিচালক ফারহান আখতার ও ‘ডন ৩’ চলচ্চিত্রকে ঘিরে কোনো আইনি জটিলতা বা প্রকাশ্য বিতর্কে জড়াতে চান না রণবীর। সচেতনভাবেই তিনি এ বিষয়ে নীরব অবস্থান বজায় রাখছেন বলে তার দল জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

জঙ্গল সলিমপুর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App