×

সারাদেশ

জঙ্গল সলিমপুর

ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:১৭ পিএম

ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

ছবি: ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও একটি নির্মাণাধীন ক্যাম্প এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) রাতে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলাটি করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক করা পাঁচ জনসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।

উসকানি দিয়ে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সাধন, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরণসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।

গত রোববার (২৩ মে) গভীর রাতে সলিমপুরের আলীনগর স্কুলে অবস্থিত যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে গোলাগুলির ঘটনা। হামলার পাশাপাশি নির্মাণাধীণ একটি ক্যাম্প সন্ত্রাসীরা ভেঙে দেয় এবং মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করে ফেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

শান্তি চুক্তির কতদিন পর হরমুজ খোলা হবে জানালো ইরান

শান্তি চুক্তির কতদিন পর হরমুজ খোলা হবে জানালো ইরান

ইরানে মার্কিন হামলার পর স্বর্ণের দাম কমলেও তেলের বাজারে আগুন

ইরানে মার্কিন হামলার পর স্বর্ণের দাম কমলেও তেলের বাজারে আগুন

জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App