×

ব্যবসা-বাণিজ্য

সবচেয়ে কম দাম মুলার, সর্বোচ্চ টমেটো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

সবচেয়ে কম দাম মুলার, সর্বোচ্চ টমেটো

ছবি: সংগৃহীত

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে দুই-তিন ধরনের সবজির মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় সেগুলো কেজি প্রতি ১০০ বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। এ মুহূর্তে বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে মুলা, যা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে উঠতে শুরু করা পাকা টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপিও ৪০ টাকায়। প্রতি কেজি নতুন টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়, মুলা প্রতি কেজি ৩০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, গাজর প্রতি কেজি ৮০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকায়, পেঁয়াজ ফুল প্রতি আঁটি ২০ টাকায়, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকায়, শালগম প্রতি কেজি ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৮০ টাকায়, কাঁচা টমেটো প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকায়, করলা প্রতি কেজি ১০০ টাকায়, শসা প্রতি কেজি ৬০ টাকায়, শিম (বিচিওয়ালা) প্রতি কেজি ৮০ টাকায়, শিম (সাধারণ) প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়, নতুন আলু প্রতি কেজি ৭০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় এবং ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন: পোল্ট্রি ব্রিডার শিল্পে ক্ষতি ৭৫০ কোটি টাকা

রাজধানীর টাউন হল বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী ইব্রাহীম নাসির। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে এটা ঠিক, তবে শীতের এই সময় এসে সবজির দাম সবচেয়ে কম হওয়ার কথা থাকলেও সেভাবে এখনো বাজার কমেনি। গত সপ্তাহে যেগুলো ৭০/৮০ টাকা ছিল আজকের বাজারে সেই সবজিগুলো ৫০-৬০ টাকায় এসেছে। তবে এখনো কিছু কিছু সবজি ১০০ টাকার ঘরে রয়ে গেছে। 

সবজির দামের বিষয়ে মোহাম্মদপুরের সাদেক হোসেন বাজারের বিক্রেতা মো. মাসুদ বলেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতেই ১০-২০ টাকা করে কমেছে। আগামী সপ্তাহে এ দাম আরো কমতে পারে। ‌তবে এখন মৌসুম না হওয়ায় ঢেঁড়স, বরবটি, করলা, পটলের দাম বেশি। আজকের বাজারে সবচেয়ে কম দামে সবজির মধ্যে রয়েছে মুলা, যা প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেবল নতুন উঠতে শুরু করায় পাকা টমেটোর দাম কিছুটা বেশি যাচ্ছে, যা প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আজকের বাজারের সবচেয়ে বেশি দামি সবজি নতুন এই টমেটো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App