×

ব্যবসা-বাণিজ্য

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

ছবি: সংগৃহীত

ঈদের পর বাজারে স্বস্তি ফেরার আশা থাকলেও রাজধানীর বাজারে এখনো উচ্চমূল্যের চাপ কাটেনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (০৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ পণ্যের দাম এখনো উঁচু অবস্থায় রয়েছে। বিশেষ করে মাছের বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না।

মাংসের বাজারেও উচ্চমূল্যের প্রভাব দেখা গেছে। গরুর মাংস কেজি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৯৫ টাকা হলেও এক সপ্তাহ আগে এটি ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল। অন্যদিকে সোনালি মুরগির দাম প্রায় ৩৪০ টাকা, যা সাধারণ ক্রেতাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

মাছের দামে ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে। পাঙ্গাশ ২০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা, রুই ২৪০ থেকে ৩,৫০০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, শোল ৭০০ টাকা এবং কই-শিংয়ের দাম ৪০০ টাকার বেশি।

ক্রেতারা জানান, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও তা এখনো স্বস্তিদায়ক নয়। ঈদের পর দাম কমবে এমন আশা থাকলেও বাজারে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App