×

ভারত

কলকাতায় গুলিতে নিহত শুভেন্দুর সহকারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৪৯ এএম

কলকাতায় গুলিতে নিহত শুভেন্দুর সহকারী

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ তার এক সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের গাড়িকে অনুসরণ করতে থাকে।একপর্যায়ে চন্দ্রনাথের গাড়ির গতি কিছুটা কমে এলে আততায়ীরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। দলটির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যেই ঘটল এই হত্যাকাণ্ড।

চন্দ্রনাথ রাথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি দলের অভ্যন্তরে বেশ পরিচিত মুখ ছিলেন।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে নজিরবিহীন পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসনের শঙ্কা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App