×

ইউরোপ

মানব পাচারের অভিযোগ, ব্রিটিশ নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৫ এএম

মানব পাচারের অভিযোগ, ব্রিটিশ নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

অবৈধ মানব পাচারের অভিযোগে প্রথমবারের মতো একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার। নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড।

গত ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

অবৈধভাবে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল যুক্তরাজ্য। দেশটির ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা জব্দ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেওয়া বিবৃতিতে ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড মানব পাচার কার্যক্রমে জড়িত ছিল। বিশেষ করে প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়োগ করত এবং পরে তাদের শোষণের মধ্যে ফেলত।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-এ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সম্মুখসমরের যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App