×

রাজধানী

৬০ হাজার টাকায় দশতলা ভবন বিক্রি করলো ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম

৬০ হাজার টাকায় দশতলা ভবন বিক্রি করলো ডিএনসিসি

ছবি: ভোরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার ৩৩ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৭ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৩ মার্চ দুপুরে অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভবনটির উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম। নিলামে পাওয়া সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ শেষ করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়। ১৪ মার্চ থেকে প্রতিদিন ভবন ভাঙার কাজ চলছে।’

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০তলা ভবনের প্রায় ৮০ শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে।’

তিনি বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে অবৈধভাবে গড়ে তোলা ভবনটি ভাঙা হয়। ম্যাপ ও কাগজপত্র দেখে খালের সীমানায় ভবনের ৮০ শতাংশ পড়ার বিষয়টি মেনে নেন ভবন মালিক। তিনি ভবনটি ভেঙে নেয়ার জন্য সাত দিন সময় চেয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবন সরিয়ে নিতে ব্যর্থ হন। পরে ভবন মালিকের সঙ্গে কথা বলে বিধি অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হয়।’

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে ডিএনসিসি। ওইদিন সে অভিযানে ডিএনসিসিকে সহায়তা করেছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উত্তর ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নিজে তাদের সঙ্গে পরিষ্কার অভিযানে ছিলেন। টানা কয়েকদিনের সে অভিযানে খালের সীমানায় অবৈধভাবে তোলা একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ এ পর্যন্ত মোট ৬টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App