×

রাজধানী

নিজের চারটি গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি দিতে চান আলোচিত ইফাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:৫৪ এএম

নিজের চারটি গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি দিতে চান আলোচিত ইফাত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাত এখন আলোচনার তুঙ্গে। বলা হচ্ছে, তার বাবার নাম রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু এবার সামনে আসলো নতুন এক তথ্য। নিজের চারটি গাড়ি বিক্রি করে কানাডা পাড়ি জমাতে চান ইফাত। 

কারহাববিডি (অফিসিয়াল গ্রুপে) ইংরেজিতে মুশফিকুর রহমান ইফাত নামের আইডি থেকে তার চারটে গাড়ি বিক্রি হবে এমন একটি পোস্ট করা আছে। যদি কেউ কিনতে চায় তাহলে ইনবক্সে যোগাযোগ করতেও বলা হয়েছে ওই পোস্টে। 

তাহলে পারিবারিক কোনো চাপেই ইফাত কানাডা চলে যেতে চাচ্ছেন? নাকি তাকে ধরলেই তার পরিবারের আসল তথ্য সব ফাঁস হবে এই ভেবে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন তিনি। 

এদিকে একজন সরকারি কর্মকর্তার ছেলের চারটি গাড়ি কিভাবে থাকে এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মনে।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App