×

রাজধানী

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:২৪ এএম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ছবি : প্রতীকী

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই নাতি আব্দুর রশিদ (৩৫) ও মারুফ (২০)। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, আলেয়া থাকেন ভাষানটেক বস্তিতে। রাতে তারা ৩ জন মোটরসাইকেলে করে ডেমরায় এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরামুখী অংশে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে ৩ জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যু হয় আলেয়া বেগমের। 

তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরো পড়ুন : রাজধানীতে দুই বাসে আগুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App