×

রাজধানী

ডিএমপির ৭ ইন্সপেক্টরকে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএমপির ৭ ইন্সপেক্টরকে বদলি

ডিএমপির ৭ ইন্সপেক্টরকে বদলি। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে ৭ জনকে বদলি করা হয়। বদলি করা কর্মকর্তাদের মধ্যে- প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাইকে রমনা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, লাইনওআর-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পরেষ চন্দ্র সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক খোকন চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের এডমিন প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে, মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেবকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাসেলকে একই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মণ্ডলকে শাহজাহানপুর থানায় একই পদে ও লাইনওআর এর নিরস্ত্র পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন: ঢাবি প্রশাসনের পদত্যাগসহ ১১ দফা দাবি সাদা দলের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App