×

রাজধানী

শাহবাগে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

শাহবাগে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার স্যার সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : আদ্‌-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন দলকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App