×

ঢাকা

গরু বেচে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে শ্বশুর-জামাই

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:২৭ পিএম

গরু বেচে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে শ্বশুর-জামাই

ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুজাম বিশ্বাস (৭০) ও সুরুজ আলী (৩০) নামের দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৯ মে) ভোর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর মেয়ের জামাই সুরুজ আলীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন বৃদ্ধ কৃষক মুজাম বিশ্বাস। এই ঘটনার পর থেকে পরিবারটির ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে গভীর উদ্বেগ আর বিষাদে।

নিখোঁজ মুজাম বিশ্বাস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় আহত সুরুজ আলী একই এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে শ্বশুর-জামাই।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ মে) সকালে একটি ষাঁড় গরু বিক্রির উদ্দেশ্যে মেয়ের জামাই সুরুজ আলীকে সঙ্গে নিয়ে রাজধানীর গাবতলী পশুর হাটে যান বৃদ্ধ কৃষক মুজাম বিশ্বাস। পরে গরুটি তারা ৯০ হাজার টাকায় বিক্রি করেন। তবে নিরাপত্তার কথা চিন্তা করে বিক্রির সেই টাকা রাতেই অন্য একজনের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন তারা।

গরু বিক্রি শেষে রাত ১টার দিকে একটি লোকাল বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন শ্বশুর-জামাই। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে ফেলে।

পরদিন বুধবার দুপুরে গাজীপুর এলাকা থেকে সুরুজ আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও, ঘটনার পর থেকে এখনও কোনো সন্ধান মেলেনি বৃদ্ধ কৃষক মুজাম বিশ্বাসের।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা সুরুজ আলীর কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে। ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও মুজাম বিশ্বাসের কোনো হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে স্বজনদের।

নিখোঁজের খবরে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবার। যে ঈদকে ঘিরে বাড়িতে ছিল আনন্দের প্রস্তুতি, সেই ঈদই এখন তাঁদের কাছে রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। নিখোঁজ মুজাম বিশ্বাসকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহায়তা দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “নিখোঁজের ঘটনাটি আমাদের থানা এলাকার বাইরে ঘটেছে। তারপরও লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App