×

ঢাকা

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৫:২২ পিএম

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মো. সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলি নিবাসের সামনে দাঁড়িয়ে সহপাঠীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রবিউল। এমন সময় ওপরের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে। মুহূর্তেই সেই তারের সংস্পর্শে এসে রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় রবিউলকে বাঁচাতে গিয়ে আরো তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে, চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। অপর একজন বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।=

কোনাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ মজুমদার জানান, ‘ঘটনায় পরপরই ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেছি। এবং এলাকার মানুষকে সচেতন করা হয়েছে। এছাড়াও পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের সাথে লাইন মেরামতের বিষয়ে আলোচনা করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App