×

আবহাওয়া

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৩৯ এএম

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (৩১ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ পূর্বাভাস তুলে ধরেন।

তিনি জানান, সকাল ৭টা থেকে বিকেল ৫টার মধ্যে মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলার ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে খুবই কম বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন : ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

এদিকে দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলার ওপর তাপপ্রবাহের প্রভাব থাকতে পারে। ফলে এসব এলাকায় গরমের অনুভূতি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় অবস্থান না করা এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App