×

চট্টগ্রাম

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ছবি : প্রতীকী

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারে। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে। তাৎক্ষণিক ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে চোরের বিষয়টি জানায়।

আরো পড়ুন : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মুহূর্তেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের গণধোলাইয়ে চোর গুরুত্বর আহত হন। পরে সকালে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরনের কোনো চুরির সঙ্গে জড়িত ছিল না। তার কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানা যায়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু।  তখন ওই দোকানে কেউ ছিল না। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও ঘরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App