×

জাতীয়

টিআইবি

জামায়াতসহ ৩০টি দলের নারী প্রার্থী নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

জামায়াতসহ ৩০টি দলের নারী প্রার্থী নেই

ছবি: সংগৃহীত

জুলাই সনদের অঙ্গীকারে থাকলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন নারীকেও প্রার্থিতা দেয়নি জামায়াতে  ইসলামী। আর এটাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘প্রাক নির্বাচন এবং গণভোট পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। টিআইবির সমীক্ষাপত্র উপস্থাপন করেন মাহফুজুর রহমান।

ইফতেখারুজ্জামান জানান, আসন্ন নির্বাচনে অন্য বড় দল নারী প্রার্থীকে মনোনয়ন দিলেও ৫ শতাংশ হয়নি।

টিআইবির সমীক্ষায় উল্লেখ করা হয়, জুলাই সনদে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের অঙ্গীকারের পরও বাস্তবে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের উপেক্ষা করা হয়েছে- মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ০৫ শতাংশ নারীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নির্বাচনে অংশগ্রহণকারী ৩০টি রাজনৈতিক দলে কোনো নারী প্রার্থী নেই। বিএনপি প্রার্থীদের মধ্যে ২ দশমিক ৮ শতাংশ নারী, জাতীয় পার্টি ৩ দশমিক ১ শতাংশ এবং এনসিপির মনোনয়নে ৬ দশমিক ৩ শতাংশ নারী রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার ৭ দশমিক ৮৭ শতাংশ, যা ‘যোগ্য নারী প্রার্থী এগিয়ে আসে না’ যুক্তির সার্বত্তাহীনতার পরিচায়ক; দলের মধ্যেও যোগ্য নারী প্রার্থীকে যোগ্যতা সত্ত্বেও জোটগত স্বার্থসহ ক্ষমতার রাজনীতির কারণে বঞ্চিত করার অভিযোগ আছে।

এছাড়া তুলনামূলকভাবে ছোট দলগুলোর কোনো কোনো ক্ষেত্রে নারী মনোনয়নের হার বেশি।

নির্বাচনে নারীদের অংশগ্রহণ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন জুলাই সনদে অঙ্গীকারের ব্যত্যয় বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান দেবেন না

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান দেবেন না

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত

সরকারেরই একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে

মির্জা আব্বাস সরকারেরই একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে

অন্তর্বর্তী সরকারের আমলে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

অন্তর্বর্তী সরকারের আমলে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App