×

বরিশাল

পটুয়াখালীতে সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত এক, আহত ১০

Icon

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

পটুয়াখালীতে সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত এক, আহত ১০

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ শ্রমিক।

রোববার (৮ফেব্রুয়ারি) সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মৃত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিকদের সহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিলো বলে জানায় শ্রমিকরা।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান দেবেন না

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান দেবেন না

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত

সরকারেরই একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে

মির্জা আব্বাস সরকারেরই একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে

অন্তর্বর্তী সরকারের আমলে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

অন্তর্বর্তী সরকারের আমলে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App