×

সরকার

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট

সরকার হার্ডলাইনে, গ্রেপ্তার অভিযান শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

সরকার হার্ডলাইনে, গ্রেপ্তার অভিযান শুরু

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটকে রমজান উপলক্ষে ১৮ কোটি মানুষকে জিম্মি করার চেষ্টার সঙ্গে তুলনা করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, বন্দর সচল রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু ব্যক্তি। আমরা ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। যেকোনো বাধার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মঘট চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা। এই কর্মসূচির কারণে জেটি ও বহির্নোঙরের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ৩১ জানুয়ারি থেকে এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিল। পরে তারা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছে।

আরো পড়ুন : চট্টগ্রাম বন্দর: ধর্মঘটে অচল হলেও চেয়ারম্যানের দাবি সচল

এম সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনকারীদের দাবিদাওয়া মানার মতো নয়। তবে রমজানকে সামনে রেখে যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, প্রশাসন তাদের আন্দোলন দমাতে ভিন্ন পথ অবলম্বন করছে। বন্দরে ও আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সংগ্রাম পরিষদের দুজন নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App