×

চট্টগ্রাম

টেকনাফে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী

Icon

জাবেদ ইকবাল চৌধুরী,কক্সবাজার (দক্ষিণ) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

টেকনাফে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী

ছবি: কাগজ প্রতিবেদক

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচ বাংলাদেশী জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন উপকূলের নাইক্ষ্যংদ্বিয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ শিকার শেষে উপকূলে ফিরছিলেন। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর  সদস্যরা নৌকা নিয়ে এসে ট্রলারটি আটক করে এবং পাঁচ জেলেকে জোরপূর্বক নিয়ে যায়। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারটি নদীতে মাছ ধরার পর ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে এবং জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির ট্রলারে মাছ শিকার করছিলেন। 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী নাফ নদীতে এর আগেও জেলেদের আটকের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন

উল্লেখ্য, গত সোমবারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় আরকান আর্মির সাথে যোগাযোগ করে ৭৩ জন জেলে ফেরত আনে। সেখানে ৭ জন রোহিঙ্গা ও ৬৬ জন বাংলাদেশি জেলে ছিল। যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের হস্তান্তর করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App