×

চট্টগ্রাম

থানচিতে এয়ার কম্প্রেসর বিস্ফোরণে শ্রমিক নিহত

Icon

মংবোওয়াংচিং মারমা অনুপম,থানচি (বান্দরবান) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

থানচিতে এয়ার কম্প্রেসর বিস্ফোরণে শ্রমিক নিহত

ছবি: কাগজ প্রতিবেদক

বায়ু সংকোচক (এয়ার কম্প্রেসার) যন্ত্র বিস্ফোরণের  এক দোকান শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত (আবদুর কাদের ১৪) চট্টগ্রামে চন্দনাইস উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গামে আবদুর কুদ্দুস সন্তান।

শনিবার ২১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টা বান্দরবানের থানচি উপজেলা  সদর বাস স্টেশণ এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে এয়ার কম্প্রেসর যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকার মৃত ষ্রমিক ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা ত্রুটিজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন,নিহত শ্রমিককের অভিভাবকদের খবর দেয়া হয়েছে পৌছলে তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার মৃত শ্রমিককের সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App