×

চট্টগ্রাম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, নগরের সব এলাকায় মাদক, ছিনতাই ও জুয়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ, জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, অভিযানে ৩ জন ছিনতাইকারী, ৮ জন চাঁদাবাজ, ৩ জন জুয়াড়ি এবং ৩ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সংক্রান্ত অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় পাঁচলাইশ এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাহাড়তলী থানা এলাকা থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি অস্ত্রও জব্দ করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে চান্দগাঁও থানা এলাকায় সর্বোচ্চ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানা এলাকায় ৫ জন এবং বায়েজিদ থানা এলাকায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোতোয়ালী, সদরঘাট, চকবাজারসহ অন্যান্য থানাতেও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নগরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দার আড়ালে কারিশমা-রাভিনার নীরব ‘স্টাইল যুদ্ধ’

পর্দার আড়ালে কারিশমা-রাভিনার নীরব ‘স্টাইল যুদ্ধ’

দেশ ছেড়েছেন বাংলাদেশি ৪ ক্রিকেটার

দেশ ছেড়েছেন বাংলাদেশি ৪ ক্রিকেটার

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ঘুম ভাঙাতে লোক ভাড়া করার মতো যেসব পদ্ধতি চালু ছিল একসময়ে

ঘুম ভাঙাতে লোক ভাড়া করার মতো যেসব পদ্ধতি চালু ছিল একসময়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App