×

চট্টগ্রাম

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান, ক্ষতি ১৭ লাখ টাকা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান, ক্ষতি ১৭ লাখ টাকা

ছবি : ভোরের কাগজ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানগুলো।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি (৭ বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন : মীরসরাইয়ে ট্রাকের স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত, আহত ৩

অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান পুড়ে যায় এবং এতে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের কর্মচারী পঙ্কজ বড়ুয়া জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ক্ষয়ক্ষতি পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা বলেন, পাহাড়িদের বৈসাবি উৎসবের মাত্র দুইদিন আগে এই অগ্নিকাণ্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App