×

চট্টগ্রাম

সমালোচনা ও প্রতিবাদ

মেরিলের ‘আপত্তিকর’ বিজ্ঞাপন সরালো পৌর প্রশাসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

 মেরিলের ‘আপত্তিকর’ বিজ্ঞাপন সরালো পৌর প্রশাসন

ছবি: সরানোর আগে ও পরে মেরিলের ‘আপত্তিকর’ বিজ্ঞাপন

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় ব্যাপক সমালোচনার মুখে একটি বিলবোর্ড থেকে প্রসাধনী ব্র্যান্ড ‘মেরিল’-এর বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পৌর প্রশাসনের হস্তক্ষেপে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ইজারাদার প্রতিষ্ঠান বিজ্ঞাপনটি নামিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলবোর্ডে বিজ্ঞাপনটি স্থাপনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনটির উপস্থাপনা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে একদল শিক্ষার্থী এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন ইজারাদার কোম্পানিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

স্থানীয় বাসিন্দা আবুল হাসান সোহেল বলেন, বিজ্ঞাপনটিতে মডেলের উপস্থাপনা অত্যন্ত দৃষ্টিকটু ছিল। বিশেষ করে সন্তানদের নিয়ে স্কুলে যাওয়ার সময় অভিভাবক হিসেবে আমাদের বিব্রত হতে হতো। এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হওয়ার পর শিক্ষার্থীরা লিখিত আবেদন জানায়। আমরাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজ আবেদন করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু তার আগেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছিল। একদল শিক্ষার্থী এ নিয়ে লিখিত অভিযোগও দিয়েছিল। তবে আমরা বিষয়টি আগেই আমলে নিয়েছিলাম। পরবর্তীতে ইজারাদার কোম্পানিকে জানানোর পর তারা বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

হরমুজের নিরাপত্তা বিঘ্নের অধিকার কারো নেই: কাতার

হরমুজের নিরাপত্তা বিঘ্নের অধিকার কারো নেই: কাতার

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে

প্রতিমন্ত্রী টুকু সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App