×

চট্টগ্রাম

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ আটক ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ আটক ৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৪০০ লিটার ডিজেল, একটি ভাউচার গাড়ি এবং চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক নাছির উদ্দিন (৪৭), শিহাব উদ্দিন (২২) ও মাকসুদ (৩২)। তারা সবাই নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিন–এর নেতৃত্বে একটি দল খলিফার হাট এলাকায় অবস্থানকালে তথ্য পায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি মহিনউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানা–এ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App