×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি (৫২), তার ছোট ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়াকে ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়ার দায়ের করা মামলার ভিত্তিতে চেয়ারম্যান রবি ও তার দুই ভাইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি এবং তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণ শুরু করলে স্থানীয় বাজার কমিটি ও যুবদল নেতাদের একটি অংশ বাধা দেয়।

এ নিয়ে বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া, সেক্রেটারি মিজানুর রহমান মজনুসহ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে চেয়ারম্যান রবি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মিয়া, তার ছেলে শান্ত, বাজার কমিটির সেক্রেটারি আতিক, বিএনপি নেতা মজনুসহ অন্তত ১০ জন আহত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সরকারি জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বাজার কমিটির সভাপতির দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ তিনজনকে উদ্ধার করে পরে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App