×

চট্টগ্রাম

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

ফাইল ছবি

আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত ১২টা থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনমাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

‎‎সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি ‎জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, চলতি  মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারীভাবে খাদ্যশষ্য বিতরণ করা হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মৎস্য অবতরণ করা যাবে। তিনি বলেন, আগামী ২ মে থেকে কাপ্তাই হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App