×

অপরাধ

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৫৫ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি। অভিযানে চুরি, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান বিজয় (২২), মো. মইন উদ্দিন তাহসান (২১), মো. জসিম তালুকদার (২৬), মো. দুঃখু মিয়া (১৯), ফাতেমা আক্তার অপি (৩৮), মো. আনোয়ার হোসেন  (২৭), মো. রবিউল আওয়াল  (২৫), মো. ওমর ফারুক রাতুল (২২), মো. আবু বক্কর (৩২), মো.  জনি হোসেন (৩০), মো. সোয়েব (১৯), মোহাম্মদ আলী (২৫), মো. মিন্টু (৩০), মাহবুব রেজা সুজন (৩৫), শাকিল (২৫), মো. রাফি (২৩), মো. কবিরুল ইসলাম (২১), মো. সিয়াম ইসলাম (১৮), মো. রাব্বী (২৫), মো. রনি (১৮), আল আমিন (১৮), মো. শহিন সাইদ (১৮), মো. আল আমিন (২৫), মো. আসাদুল খান (৩৮), মো. আবু হেনা মোস্তফা কামাল (২৩), মোতালেব (৩২), মো. কাউসার হাসান (২৩), মো. এরশাদুল হক (৩২), আনোয়ার হোসেন (৩০), নুর মোহাম্মদ (২৯), মো. রমজান (৫০), মো. শফিকুল ইসলাম (৪০), মো. আ. খালেক (৫০), মো. আপেল মাহমুদ (২৫), মো. আসলাম (৩৯), মো. সোহান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. সামির (২১), মো. আবুল হোসেন (২৭), নূর আলম (৩৫), মো. মজনু (৪০), মো. বিল্লাল হোসেন ওরফে রাজিব (২৪), মো. ইমন (১৯), আনোয়ার হোসেন অনিক (২২), মিরাজুল ইসলাম শিপন (১৯), মো. আল আমিন (৩২), মো. দুলু মিয়া (৩৪), আনোয়ার হোসেন (৪৫), মো. বিপ্লব (২৯), আল-আমিন (২৮) ও মো. শিমুল বিশ্বাস (১৮)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ‘শুক্রবার (১ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় তিন, শেরেবাংলা নগর থানা থেকে ১২, হাতিরঝিল থানা থেকে সাত, আদাবর থানা থেকে ১২, মোহাম্মদপুর থানা থেকে ১২ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন রয়েছেন।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App