×

চট্টগ্রাম

শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন প্রধান শিক্ষক রূপা ঘোষ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:০২ পিএম

শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন প্রধান শিক্ষক রূপা ঘোষ

ছবি: সংগৃহীত

শিশুদের হাতে বই তুলে দেওয়ার সেই নীরব দায়বোধ, শ্রেণিকক্ষে মমতার আলো আর শিক্ষাকে আনন্দময় করে তোলার নিরন্তর প্রয়াস—এসবের স্বীকৃতি মিলল এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬–এ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপা ঘোষ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সম্প্রতি প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্যাটাগরিতে বাছাই কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিক চিঠি তুলে দেয়। এ বছর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) হয়েছেন হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌসি আক্তার। উপজেলা পর্যায়ে নির্বাচিতরা এখন জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেবেন।

রূপা ঘোষ আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের ছোট মেয়ে। নিজের অনুভূতি জানাতে গিয়ে রূপা ঘোষ বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। শিশুদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

উপজেলার শিক্ষাঙ্গনে এ অর্জনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন স্বীকৃতি শিক্ষকদের দায়িত্ববোধ ও সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App