×

চট্টগ্রাম

সাগরে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:০২ পিএম

সাগরে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সৈকতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত রিফাত শেখ (১৬) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী সৈকতে ঘুরতে আসে রিফাত। বিকেল চারটার দিকে সাগরে নেমে সাঁতার কাটার সময় জোয়ারের পানিতে ভেসে যায় সে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। পরে রোববার ভোরে আবার অভিযান চালিয়ে সকাল সাড়ে আটটার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে আসা পাঁচজনের একটি দল সাগরে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে জোয়ার শুরু হলে তীব্র স্রোতের কবলে পড়ে সবাই ডুবতে শুরু করেন। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও বোটচালক সানজিদ, হাসান ও সুমন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে যান। তাঁরা চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত স্রোতের টানে নিখোঁজ হন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসা ও সাগর উত্তাল থাকায় রাতে অভিযান বন্ধ রাখা হয়। পরে রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, গুলিয়াখালী সৈকতে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় বারবার সাগরে ডুবে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App