×

চট্টগ্রাম

ফটিকছড়িতে ফেসবুক নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:২৯ পিএম

ফটিকছড়িতে ফেসবুক নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ছবি : ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৫) ওই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফর (৪০) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুক আইডি ব্লক করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন।

আরো পড়ুন : রেমাক্রীতে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-স্যালাইনের তীব্র সংকট

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুয়াকাটায় পর্যটক সংকটে হতাশা ব্যবসায়ীরা

কুয়াকাটায় পর্যটক সংকটে হতাশা ব্যবসায়ীরা

ফটিকছড়িতে ফেসবুক নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ফটিকছড়িতে ফেসবুক নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

আরিফিন শুভ মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, একেকবার একেকটা পরি

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App