×

চট্টগ্রাম

নোয়াখালী

বিক্ষোভের পর ছাত্রলীগ-যুবলীগের ২৪ নেতা-কর্মী আটক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

বিক্ষোভের পর ছাত্রলীগ-যুবলীগের ২৪ নেতা-কর্মী আটক

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ২৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও পুলিশের দাবি, তাঁদের মধ্যে নয়জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলের কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠন দুটির প্রায় তিন হাজার নেতা-কর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।

ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পরপরই রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মসজিদের জন্য প্লট বরাদ্দের দাবিতে সমাবেশ

মসজিদের জন্য প্লট বরাদ্দের দাবিতে সমাবেশ

আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

আসিফ মাহমুদ আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App