×

খেলা

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

ছবি- সংগৃহীত

নানা দিক থেকেই এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক অনন্য আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) যৌথভাবে অনুষ্ঠিত এই আসরে খেলবে রেকর্ডসংখ্যক ৪৮টি দল, ম্যাচ হবে ১০৪টি। তবে শুধু দলের সংখ্যাই নয়, এবারের আসর হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর টুর্নামেন্ট। নিখুঁত রেফারিং ও পারফরম্যান্স বিশ্লেষণে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক সেন্সর প্রযুক্তি।

এবারের বিশ্বকাপে যেসব নতুন প্রযুক্তি দেখা যাবে:

১. সেন্সরযুক্ত ম্যাচ বল: ২০২৬ বিশ্বকাপে ব্যবহার করা হবে অ্যাডিডাসের তৈরি নতুন ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। এই বলের ভেতরে একটি ছোট আইএমইউ সেন্সর চিপ বসানো থাকবে, যা প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের গতি ও অবস্থান পর্যবেক্ষণ করবে। এই তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিস্টেমে চলে যাবে। ফলে অফসাইডের মতো জটিল সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া যাবে।

২. এআই থ্রি-ডি মডেল ও রেফারি ক্যামেরা: ফিফা ও লেনোভোর যৌথ উদ্যোগে এবার খেলোয়াড়দের থ্রি-ডি ডিজিটাল মডেল (অ্যাভাটার) তৈরি করা হবে। এটি দিয়ে খেলোয়াড়দের শরীর স্ক্যান করে ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করা হবে, যা অফসাইড ও ম্যাচ বিশ্লেষণে সাহায্য করবে। এ ছাড়া এবার রেফারিদের শরীরে বডি ক্যামেরা থাকবে। এর ফলে দর্শকেরা মাঠের ভেতর থেকে রেফারিদের তে খেলা দেখার অভিজ্ঞতা পাবেন।

৩. রোবট কুকুর: নিরাপত্তা ব্যবস্থায় এবার যুক্ত হচ্ছে চার পাওয়ালা রোবোটিক কুকুর। এই রোবটগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে লাইভ ভিডিও পাঠাবে, যা দেখে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। বিশেষ করে মেক্সিকোর ভেন্যুগুলোতে এগুলো মোতায়েন করা হবে।

৪. উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি: লাইনসম্যানদের দেরিতে পতাকা তোলার দিন শেষ হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা আরও উন্নত আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটেড) অফসাইড প্রযুক্তি আনছে। কাতার বিশ্বকাপে কোনো খেলোয়াড় ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে রেফারি জানতে পারতেন। তবে এবার মাত্র ১০ সেন্টিমিটার অফসাইডে গেলেই রেফারির ইয়ারপিসে সংকেত চলে যাবে। তবে খেলোয়াড়েরা খুব কাছাকাছি থাকলে বা জটিল পরিস্থিতিতে এই সিস্টেমের কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে।

৫. বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক: ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে প্রথম ‘কুলিং ব্রেক’ চালু হয়েছিল, যা শুধু ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার ম্যাচে দেওয়া হতো। তবে এবার আবহাওয়া যাই হোক না কেন, প্রতিটি ম্যাচেই বাধ্যতামূলক ৩ মিনিটের পানি পানের বিরতি থাকবে। খেলোয়াড়দের সুস্থতার কথা মাথায় রেখে সাধারণত প্রতি অর্ধেকের মাঝামাঝি সময়ে (২২তম মিনিটে) এই বিরতি দেওয়া হবে।

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্টই নয়, বরং এটি হতে যাচ্ছে এআই, সেন্সর ও রোবটের সমন্বয়ে এক আধুনিক ‘টেক-ড্রিভেন’ আসর।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App