×

চট্টগ্রাম

আখাউড়া

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক মো. আরাফাত।

কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. লুৎফুর রহমান, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App