×

খেলা

বিসিবি নির্বাচন আগামীকাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:২৭ পিএম

বিসিবি নির্বাচন আগামীকাল

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল রোববার (৭ জুন)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

গত ২৫ মে এই নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বিসিবির ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে মোট ১২ জন প্রার্থী লড়ছেন, যার মধ্যে নির্বাচিত হবেন ১০ জন। তবে বেশ কয়েকটি বিভাগে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মূল ভোট হবে কেবল খুলনা ও বরিশাল বিভাগে।

চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন। এ ছাড়া বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে এবং ঢাকা বিভাগ থেকে দুজন পরিচালক হওয়ার কথা। এই চার বিভাগে সমসংখ্যক প্রার্থী থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী/বগুড়া), মির্জা ফয়সল আমীন (রংপুর/ঠাকুরগাঁও)। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।

ক্যাটাগরি-১ এ মূল লড়াই হবে এখন খুলনা ও বরিশালে। খুলনা বিভাগের ২টি পদের বিপরীতে লড়ছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। এই বিভাগে শফিকুল ও শান্তনু এগিয়ে আছেন। আর বরিশাল বিভাগের ১টি পদের জন্য লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। এই পদে এগিয়ে আছেন মিজানুর।

এদিকে ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে আগেই এককভাবে পরিচালক নির্বাচিত হয়ে আছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App