×

সারাদেশ

ত্রিশ মণের ভাটির রাজার দাম ১২ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৪:২৬ পিএম

ত্রিশ মণের ভাটির রাজার দাম ১২ লাখ

তাড়াইলের ভাটির রাজা। ছবি: ভোরের কাগজ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় ৩০ মণ ওজনের ‘ভাটির রাজা’ নামের একটি ষাঁড় সাড়া ফেলেছে উপজেলার জনগণের মাঝে।

জানা গেছে, উপজেলার দামিহা ইউনিয়নের মধ্য কাজলা গ্রামের আহম্মেদ এগ্রো ফার্মের মালিক কৃষক মতিউর রহমান স্থানীয় এক কৃষকের কাছ থেকে দেড় বছর বয়সী ফ্রিজিয়ান জাতের একটি ছোট ষাঁড় কিনে এনে লালন পালন করে আসছেন। বর্তমানে ভাটির রাজার বয়স দাঁড়িয়েছে সাড়ে তিন বছর। কোরবানির ঈদ সামনে রেখে কদর বেড়েছে রাজার। এরই মধ্যে রাজাকে দেখতে খামার মালিক মতিউর রহমানের বাড়িতে আশপাশের এলাকা থেকে ভিড় করছেন উৎসুক জনতা।

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও বুকের মাপ ৭ ফুট ৮ ইঞ্চি সাড়ে ৩ বছরের ভাটির রাজার বর্তমানে ওজন দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কেজি। কৃষক মতিউর রহমান আশা করছেন আগামী ঈদুল আজহা পর্যন্ত লালন পালন করলে তার ওজন আরো বাড়বে।

আহম্মেদ এগ্রো ফার্মের মালিক মো. মতিউর রহমান বলেন, স্থানীয় কৃষকের কাছ থেকে ক্রয় করে এনে দেশি পদ্ধতিতে মোটাতাজা করার প্রক্রিয়া শুরু করি। আমার বাড়ি ভাটি অঞ্চলে হওয়ায় শখ করে এই গরুটির নাম রেখেছি ভাটির রাজা। ভাটির রাজার খাদ্য তালিকায় রয়েছে,শুকনো খড়, গমের ভুসি, খেসারির ভুসি, ভুট্টা ভাঙা, কলা ও নিজস্ব জমির কাঁচা ঘাস।

কৃষক মো. মতিউর রহমান বলেন, ভাটির রাজার দাম হাঁকছি ১২ লাখ টাকা। তবে আলাপ আলোচনা করে কম বেশি হলেও বিক্রয় করে দেবো। আগ্রহী ক্রেতাদেরকে যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App